দক্ষিন এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা – সার্কের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা তাদের এলাকার গণতন্র সুসংহত করার লক্ষে একটি সনদ প্রণয়নের জন্য ঢাকায় দু’দিনব্যাপী এক বৈঠক করছেন। সার্কভুক্ত কোন দেশে গণতন্ত্র বিপন্ন হলে ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করা হবে, বলে প্রস্তাব দেয়া হয়েছে।
সার্কের আট দেশের সদস্যদের এই বৈঠক শনিবার সকালে ঢাকায় শুরু হয়েছে।