অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি সামরিক জোট বিমান হামলার তদন্ত করবে

সৌদি পরিচালিত আরব সামরিক জোট শুক্রবার জানিয়েছে, যে, তারা ইয়েমেনে সম্প্রতি পরিচালিত একটি বিমান হামলার তদন্ত শুরু করবে, যে হামলায় শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে I সামরিক জোট অবশ্য আগে এই হামলাকে বৈধ সামরিক অভিযান বলে উল্লেখ করেছিল I জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজ জোরালো ভাবে স্বতন্ত্র তদন্তের দাবি জানালে, সৌদি কোয়ালিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় I

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানায়, একটি পিকনিক শেষে বাস ভর্তি শিশুদের লক্ষ্য করে ক্ষেপণাত্র হামলা চালানো হলে অন্তত ৪০টি শিশু প্রাণ হারায় I

This item is part of
XS
SM
MD
LG