অ্যাকসেসিবিলিটি লিংক

প্রযুক্তিগত উন্নতির সাথে বিনোদন জগতে দ্রুত পরিবর্তনের প্রভাব

প্রযুক্তিগত উন্নতির সাথে বিনোদন জগতে আমরা খুব তাড়াতাড়ি পরিবর্তন লক্ষ্য করছি। ইদানিংকালে আরও লক্ষ্য করা যাছে যে, ভিডিও গেমগুলি খেলে মানুষ খুব বেশি সময় কাটাছে এবং এর ফলে তারা তাদের পরিবারের এবং অন্যান্য লোকেদের সাথে পর্যাপ্ত সময় কাটাতে পারছে না।

যুক্তরাষ্ট্রের কালিফরনিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে একটি স্থান রয়েছে যেখানে কিন্তু মানুষ দুটো কাজই এক সাথে করতে পারবে, অর্থাৎ ভিডিও গেমগুলি খেলার সঙ্গে সঙ্গে একে অপরের সাথে যোগাযোগ করতেও সক্ষম হবে। টুবিট সার্কাস নামে পরিচিত এই মজার ঘরটিতে গেম খেলার সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এই গেমগুলিকে সমস্ত বয়সের মানুষের জন্য উপযোগী করে তোলা হয়েছে।

এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Elizabeth Lee এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:06:12 0:00

This item is part of
XS
SM
MD
LG