অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমক্রেটিক দলের কনভেনশনে আজ কয়েকজন বক্তব্য রাখছেন

Democratic Convention 2020
Democratic Convention 2020

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন, যিনি দীর্ঘ দিন ধরে কলেজে ইংরেজির অধ্যাপিকা তিনি আজ স্থানীয় সময়ে রাতে যুক্তরাষ্ট্রের  ভোটদাতাদের বোঝানোর চেষ্টা করছেন  কেন তারা তাঁর তেতাল্লিশ বছরের বিবাহিত জীবন সঙ্গীকে যুক্তরাষ্ট্রের আগামি প্রেসিডেন্ট পদে নির্বাচিত করবেন।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন, যিনি দীর্ঘ দিন ধরে কলেজে ইংরেজির অধ্যাপিকা তিনি আজ স্থানীয় সময়ে রাতে যুক্তরাষ্ট্রের ভোটদাতাদের বোঝানোর চেষ্টা করছেন কেন তারা তাঁর তেতাল্লিশ বছরের বিবাহিত জীবন সঙ্গীকে যুক্তরাষ্ট্রের আগামি প্রেসিডেন্ট পদে নির্বাচিত করবেন। গত তিন দশক ধরে তৃতীয় বারের মতো জো বাইডেনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায়, জিল বাইডেন পর্দার অন্তরালে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন। সহযোগীরা বলছেন গত সপ্তায় ক্যালিফোর্নিয়ার সেনেটর কামালা হ্যরিসকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেন যে বেছে নিয়েছেন সে ব্যাপারেও তাঁর স্ত্রীর ভূমিকা ছিল।

করোনাভাইরাসের কারণে এই ডেমক্রেটিক কনভেনশনের দ্বিতীয় রাতে জিল বাইডেন লক্ষ লক্ষ ভোটদাতার উদ্দেশ্যে টেলিভিশনের মাধ্যমে ভাষণ দিচ্ছেন । এই ভাষণে তিনি আগামি চার বছরের জন্যে নিজেকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে নিজেকে উপস্থাপন করছেন এবং প্রেসিডেন্ট হিসবে তাঁর স্বামী কি কাজ করবেন সে সম্পর্কেও তিনি তাঁর ধারণা তুলে ধরছেন। মঙ্গলবার আরও যাঁরা জো বাইডেনের পক্ষে বক্তব্য রাখবেন তাঁরা হচ্ছেন প্রাক্তন দু জন ডেমক্রেটিক দলের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জিমি কার্টার । তা ছাড়া ২০০৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জন কেরি ও প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির কন্যা ক্যারোলাইন।

This item is part of
XS
SM
MD
LG