অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক প্রেসিডেন্ট পার্কের আরও ৮ বছরের সাজা

দক্ষিণ কোরিয়ার একটি আদালত শুক্রবার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হে-কে ২০১৬ সালের সংসদীয় নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।

সোলের কেন্দ্রীয় ডিষ্ট্রিক কোর্টের নথিপত্র অনুযায়ী জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে থেকে প্রায় ৩শো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬৬ বছর বয়সী পার্কে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল তবে সংসদীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনে তার অনুচিত সংশ্লিষ্টতার অভিযোগে তাকে অতিরিক্ত আরও ২বছরের সাজা যোগ করা হল। শুক্রবার পার্ককে আদালতে পেশ করা হলে যেকোনো অনুচিত কাজের সংগে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এপ্রিল মাসে দেশের নিম্ন আদালত পার্ককে আলাদা ভাবে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে ২৪বছরের কারাদণ্ড দেয়।তারা বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং বলপ্রয়োগ করার মত অপরাধও অন্তর্ভুক্ত।

This item is part of
XS
SM
MD
LG