অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসি সম্মান 'লিজিয়ণ অফ অনার' পেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

গোটা বিশ্বের শিল্পী দের জন্য ফ্রান্সের সর্ব্বোচ সন্মান1 লিজিয়ণ অফ অনার। উন্নিশো সাতাশী সালে- কলকাতায় এসে সত্যজিৎ রায়ের হাতে এই সম্মান তুলে দিয়েছিল ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁ। এবার ফের তিরিশ বছর পর এবার সেই ফরাসি সম্মান লিজিয়ণ অফ অনার পেতে চলেছেন সত্যজিৎ রায়ের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।উল্লেখ করা যায় আঠারোশো দুই সালে লিজিয়ণ অফ অনার সম্মান প্রদান শুরু করেন স্বয়ং নেপোলিয়ন বোনাপার্ট। শিল্পীদের জন্য এটাই ফ্রান্সের সর্বোচ্চ সম্মান।এর আগে ফরাসি সংস্কৃতি মন্ত্রক প্রবাদপ্রতিম এই অভিনেতাকে দিয়েছিল অফিসিয়ে দে’ জার এ মেত্রিয়ে’ সম্মান।

এবার লিজিয়ণ অফ অনার পাওয়ার খবরে সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতায় এক বেসরকারী টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাঙালি অভিনেতা হিসেবে তাঁর কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই তাঁর কাছে বড় প্রাপ্তি। এই প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন•••• উল্লেখ করা যেতে পারে এর আগে পণ্ডিত রবিশঙ্কর, মৃণাল সেনের মত ব্যক্তিত্বও এই সম্মান পেয়েছেন। সেই সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় জানান যে সময়ে তিনি ছবির কাজ শুরু করেন, তার আগে থেকেই ফরাসি দেশের শিল্প, সাহিত্য মুগ্ধ করত তাঁকে। সে দেশের কবি, চিত্রকর, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, নাট্যকারদের শিল্পকর্মে বুঁদ হয়ে থাকতেন তিনি।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

This item is part of
XS
SM
MD
LG