অ্যাকসেসিবিলিটি লিংক

অভিনয়ের মধ্য দিয়ে স্বদেশের মানুষকে প্রকাশ করতে চাইতেন সৌমিত্র

Soumitra
Soumitra
please wait

No media source currently available

0:00 0:10:28 0:00


সেই পঞ্চাশের দশকে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন যে তরুণ অভিনেতা, গত ছয় দশক ধরে যিনি ক্রমাগত অভিনয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন, জয় করে নিয়েছেন লক্ষ কোটি দর্শকের মন, যাকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে ভাবাই যায় না, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় বিদায় নিলেন পার্থিব জীবনের মঞ্চ থেকে। তবে তিনি রেখে গেলেন অনবদ্য সব শিল্পকর্ম, ছবি, মঞ্চনাটক, কবিতা, আবৃত্তি ইত্যাদি।

মঞ্চ আর ছায়াছবি দুই ক্ষেত্রেই ছিলেন সক্রিয়। নিজেকে বলতেন 'থিয়েটারের মানুষ'। তাঁর দরাজ কণ্ঠের আবৃত্তি শ্রোতাকে মুগ্ধ করে। কবিতার বই লিখেছেন ১৪টি। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে ফ্রান্স সরকার তাঁকে দিয়েছে সে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার। স্বদেশে তিনি আগে থেকেই সন্মানিত হয়েছেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে-সহ বহু পুরষ্কারে। দেশের মানুষের জন্য ভাল কিছু কাজ রেখে যেতে চান তিনি।

সেই ৫০ এর দশক থেকে বর্তমান - কিভাবে তিনি পেরোলেন এই দীর্ঘ পথ? কিভাবে ধরে রাখলেন তাঁর সাফল্য আর জনপ্রিয়তা? সত্যজিৎ রায় আর মহানায়ক উত্তম কুমারের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিল? বাংলাদেশের মঞ্চ নাটক আর চলচ্চিত্র নিয়ে কি ভাবেন তিনি? তাঁর প্রিয় অভিনেতা কারা? এমনি নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এই সাক্ষাৎকারে। এটি ধারণ করা হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে।

তাঁর সাথে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

This item is part of
XS
SM
MD
LG