অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্রিকেটের চার দশক সম্পর্কে সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু

মাত্র শেষ হয়ে গেল এশিয়া কাপ ক্রিকেট। বিশ্বের প্রধান তিনটি ক্রিকেট শক্তির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ দল নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। স্বাধীনতার চার দশক পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট কতোটা এগিয়েছে? জাতীয় দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবুর কথা বোধ করি অনেকেরই মনে আছে। এককালের মাঠ কাঁপানো এই ব্যাটসম্যান এবং অলরাউন্ডার মনে করেন এবারের এশিয়া কাপে মনোবলের দিক থেকে বাংলাদেশই ছিল শ্রেষ্ঠ। দলের ব্যাটিং পারফরম্যান্স ছিল মজবুত। শুরুর দিক এবং পরের দিকের বেশ কয়েকজন ব্যাটসম্যান রান পেয়েছেন। পুরো দল ঐক্যবদ্ধভাবে খেলেছে। তবে তিনি এও বলেন যে বাংলাদেশ দলের আসল পরীক্ষা হবে সামনের টেস্ট ক্রিকেটে।

This item is part of
XS
SM
MD
LG