আফ্রিকান ইউনিয়ন বলছে যে সুদানে একটি অসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তারা সুদানকে সমস্ত কার্যক্রমের সংশ্লিষ্টতা থেকে বাতিল করে দিচ্ছে। আজই আফ্রিকান ইউনিয়নের শান্তি ও সুরক্ষা পর্ষদ এই ঘোষণা দিয়েছে।সুদানে বিক্ষোভকারি নেতারা সামরিক জেনারেলদের সঙ্গে আলোচনার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে এই আহ্বান আন্তরিক নয় কারণ নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের লক্ষ্য করে সহিংস অভিযান অব্যাহত রেখেছে যাতে ১০০ জনের ও বেশি লোককে হত্যা করা হয়।
সুদানের পেশাজীবিদের সংগঠন এস পি এ ‘এর র একজন মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আল মুস্তফা গতকাল বলেন যে জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহান এ ব্যাপারে আন্তরিক নন এবং তাঁর অধীনস্থরা সুদানিদের হত্যা করে এবং এখনো তা করে যাচ্ছে। এই সংগঠন যেটি Forces for Freedom and Change (FFC),এর একটি অংশ এমন একটি জোট যা প্রতিবাদকারীদের প্রতিনিধিত্ব করে।আল মুস্তফা বলেন তারা গণতন্ত্রপন্থি অভিযান চালিয়ে যাবে যাতে করে সামরিক বাহিনী অসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরিত করতে বাধ্য হয়। ক্ষমতাসীন Transitional Military Council বা (TMC) ‘এর প্রধান বুরহান বুধবার দিনে আরও আগের দিকে বলেন যে কোন রকম বিধিনিষেধ ছাড়াই সামরিক নেতারা প্রতিবাদকারী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন খার্তুমের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা মন্ত্রকের বাইরে আট সপ্তাব্যাপী অবস্থান ধর্মঘট ভাঙার জন্য যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে জবাবদিহি করতে হবে।