অ্যাকসেসিবিলিটি লিংক

নিহত ব্রিটিশ সাংসদ এমেসে'র সন্দেহভাজন হত্যাকারীকে পুলিশ শনাক্ত করেছে 

মোমবাতি জ্বালিয়ে এসেক্সে জনগণ প্রয়াত ব্রিটিশ রক্ষণশীল আইনপ্রণেতা ও সাংসদ ডেডিড এমেস'র প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, ১৬ই অক্টোবর, ২০২১, ছবি, আলবার্তো পেজালি/এপি
মোমবাতি জ্বালিয়ে এসেক্সে জনগণ প্রয়াত ব্রিটিশ রক্ষণশীল আইনপ্রণেতা ও সাংসদ ডেডিড এমেস'র প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, ১৬ই অক্টোবর, ২০২১, ছবি, আলবার্তো পেজালি/এপি

ব্রিটেনের একজন সংসদ সদস্য কয়েকবার ছুরিকাঘাতে শুক্রবার একটি চার্চে মারা যাবার পর, সে সম্পর্কে পুলিশ শনিবার জানায় যে সেটি একটি সন্ত্রাসী হামলা ছিলI

৬৯ বছর বয়সী ডেভিড এমেস রক্ষণশীল পার্টির একজন সদস্য ছিলেন। তিনি ইংল্যান্ডের এসেক্সের সাউথএন্ড ওয়েস্ট'র প্রতিনিধিত্ব করতেনI কর্মকর্তারা জানান শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্রিটেনে তাঁর নিজ শহরের নির্বাচনী এলাকা সফরের সময় তাঁর ওপর হামলা চালানো হয়I

শনিবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, "যদিও তারা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছেন, তবে এতে ইসলামী উগ্রবাদী সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার সম্ভাবনার আভাষ মিলেছে"I

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এমেস ছিলেন রাজনীতিতে সবচাইতে দয়ালু, শান্ত ও ভদ্রোচিতদের একজন, যিনি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে অবদানের জন্য সুপরিচিত ছিলেনI আজ আমাদের হৃদয় স্যার ডেভিড এমেস-এর মৃত্যুতে দুঃখ ও শোকে ভারাক্রান্ত"I

পুলিশ ২৫ বছর বয়সী সন্দেহভাজন আলী হারবি আলীকে শনাক্ত ও আটক করেছেI বিবিসি জানায় সোমালি বংশোদ্ভূত এই ব্যক্তি আগে "প্রিভেন্ট" কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছিলI যুক্তরাজ্যে"প্রিভেন্ট" কর্মসূচি নেয়া হয় যারা সন্ত্রাসী গ্ৰুপ কতৃক নিয়োজিত হতে পারেন, তাদেরকে সেই ঝুঁকি থেকে সরিয়ে আনার জন্যI তবে এটা স্পষ্ট নয় যে কতদিন সে ওই কর্মসূচিতে ছিলI

প্রয়াত এমেস ১৯৮৩ সাল থেকে সংসদের সদস্য ছিলেনI তিনি ছিলেন বিবাহিত এবং ৫ সন্তানের জনকI

XS
SM
MD
LG