অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিমান আক্রমণের ফলে সিরিয়ার সংকট নিরসন কঠিন হবে  

নেটো প্রধান জেন ষ্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার বিমান আক্রমণের ফলে সিরিয়ায় সংকট নিরসনে যে অসামরিক পদক্ষেপে নেওয়ার চেষ্টা চলছে তা ক্ষতিগ্রস্ত হবে।শুক্রবার আমস্টারডামে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ষ্টোলটেনবার্গ বলেন, রাশিয়া উপর্যুপরি যে বিমান আক্রমণ চালাচ্ছে তা মূলত বিদ্রোহী দলগুলোকে লক্ষ্য করেই করা হচ্ছে। আর এর ফলে ঐ অঞ্চলে উত্তেজনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে এবং নেটো এবং তুরস্কের আকাশ সীমাও লঙ্ঘন করা হচ্ছে।

শুক্রবার, সিরিয় পর্যবেক্ষণ দল এবং হেজবোল্লা পরিচালিত আল মানার টেলিভিশনে প্রকাশিত খবরে সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে বলা হয়েছে যে রাশিয়ার যুদ্ধ বিমানের সাহায্য নিয়ে সিরিয়ার সরকারী বাহিনী ‘দেরা’ অঞ্চলের কাছে একটি শহর দখল করে নিয়েছে । ঐ শহরটি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ছিল। খবরটি প্রকাশিত হয় জাতিসংঘ পরিচালিত ত্রাণ সংক্রান্ত বৈঠকে সিরিয়ায় মানবিক সাহায্যের জন্য ১কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতির কথা ঘোষণার একদিন পরে।

This item is part of
XS
SM
MD
LG