সিরিয়ার নজরদারী একটি গ্রুপ বলেছে হোম্স প্রদেশে সিরীয় সরকারের বিমান হামলায়, ১৩ জন শিশু সহ অন্তত ২৯ জন নিহত হয়।
বৃটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights, রবিবার বলেছে তালিবাসা শহরে বোমা বর্ষণের সময় যে ২২ জন মারা যায় তাদের মধ্যে একটি পরিবারেই ১৬জন সদস্য নিহত হয়। মানবাধিকার ওই সংগঠনের সিরিয়ার অভ্যন্তরে নেটওয়ার্ক আছে।
এক শিশু সহ আরও ৭জন নিহত হয় Homs এর ঠিক বাইরে Wa'er জেলায়।
সিরিয়ায় গত সাড়ে তিন বছরে ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। বেশ কয়েকটি গ্রুপ President Bashar al-Assadএর পতন ঘটানোর লক্ষ্যে লড়ছে।