তাইওয়ানের এক বানিজ্যিক বিমান, একটি সেতুতে ধাক্কা লাগার পর, বিধ্বস্ত হয় এবং রাজধানী তাইপের বাইরে একটি নদীতে পড়ে যায়। বিমানে আরোহীর সংখ্যা ছিল ৫৮। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় অন্তত ২৫ জন প্রাণ হারায়। প্রায় ২০জন এখনও নিখোঁজ।
ড্যাসক্যাম ভিডিওতে এবং সামাজিক মাধ্যমে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ট্রান্স এশিয়া এয়ারওয়েজের ATR-72 বিমানটি প্রায় ডুবন্ত অবস্থায় কিলুং নদীতে আছে। বিমানটির ডানার ধাক্কা লাগে একটি সেতুর সঙ্গে এবং তারপরেই সেটি নদীতে পড়ে যায়।
সবশেষ খবরে বলা হয়েছে উদ্ধারকর্মীরা একটি ক্রেন দিয়ে বিমানের কিছু অংশ তুলেছে। এর আগে প্রায় ডুবে যাওয়া, বিমানটির চতুর্দিকে, বেশ কয়েকটি নৌকোয় উদ্ধারকর্মীরা বহু যাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।