ভারতে বুধবার সকাল ৮টা নাগাদ কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসি বিল্ডিংয়ে আগুন লাগে। দমকলের ১১টি ইঞ্জিন ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মেডিক্যাল কলেজে যখন আগুন লাগে তখন শ'চারেক রোগী ছিল হাসপাতালে। তবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কারণ রোগীদের আত্মীয় বন্ধুরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন।