অ্যাকসেসিবিলিটি লিংক

পাসপোর্ট ও ভিসা নিয়েই বাংলাদেশ থেকে জামাত উল মুজাহিদিনের একটি দল ভারতে ঢুকতে পারে

ভারতের সরকারী সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কে রিপোর্ট পাঠিয়েছে যে চোরা পথে নয় এবার বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়েই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে জামাত উল মুজাহিদিনের একটি দল, ভারতে ঢুকতে পারে।

এই রিপোর্ট স্বরাস্ট্র মন্ত্রকের কাছে আসার পরই পেট্রাপোল সহ বিভিন্ন অভিবাসন বিভাগে নজরদারি কঠোর করতে নির্দেশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন এদেশে সংগঠন বিস্তার এবং এই সংগঠনে যুক্ত এদেশের যুবক যুবতীদের প্রশিক্ষণ দিতেই দলটি এদেশে আসছে। ছোট ছোট দলে ভাগ হয়ে বেশ কয়েকজন জঙ্গির এদেশে আসার কথা আছে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন।

এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশীষ ঘোষ রায়।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00
সরাসরি লিংক

This item is part of
XS
SM
MD
LG