প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ কঠোর আগ্নেয়াস্ত্র আইন থাকলেও টেক্সাসের বন্দুকধারীকে হত্যাযজ্ঞ থেকে তা প্রতিহত করতে পারতো না এবং আরেক ব্যক্তি যে তার পিছু ধাওয়া করেছিলো সেই হয়তো তা করতে পারতো না। ট্রাম্প এ মন্তব্য করেন সৌলে তাঁর এশিয়া সফর চলাকালে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার্চ শ্যুটিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট বন্দুকধারী ব্যক্তি যে পারিবারিক কলহে লিপ্ত হওয়ার অভিযোগে জেল খেটেছিল, সে তথ্য গোয়েন্দা সংস্থা এফবিআই’য়ের তথ্য বিবরণীতে কেন ঠিকঠাক শামিল করা হয়নি যুক্তরাষ্ট্র বিমান বাহিনী এখন তা তদন্ত করে দেখছে।
সেটা যদি করা থাকতো তাহলে ঐ ব্যক্তি ডেইভীড কেলী আইন সঙ্গতভাবে এ্যাসোল্ট রাইফেল কিনতে পারতো না এবং ছোট্র সাদার্ণ স্প্রিং জনপদের ঐ ২৬টি প্রাণও হয়তোবা তাহলে ঝরে পড়তো না ওভাবে।
কেলী এয়ারম্যানের চাকরি করেছে ২০১০ থেকে নিয়ে ২০১৪ সাল পর্যন্ত। বিমান বাহিনীর মূখপাত্র এ্যান স্টেফানেক বলেন, ২০১২ সালে স্ত্রী ও বৈপুত্রকে প্রহার করার দায়ে কোর্ট মার্শালে দোষি সাব্যস্ত হয়েছিলো কেলী। এবং অসদাচরণের দায়ে পদের অবনতি ঘটিয়ে তাকে অসম্মানজনককভাবে চাকরি থেকে বহিস্কার করা হয়েছিল।
কেন বিমান বাহিনীর দফতর থেকে এসব তথ্য এফবিআইয়ের রেকর্ডে লিপিবদ্ধ করা হয়নি, সেটা পরিস্কার নয়। বিমান বাহিনীর পক্ষ থেকে কেলীর বিষয়টি পর্যালোচনার জন্যে নির্দেশ জারি করা হয়েছে এবং এধরনের সব ঘটনাই যথারীতি লিপিবদ্ধ করার সুপারিশ করা হয়েছে।