আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সান, রবিবার কিয়েভে তাঁর প্রথম সরকারি সফরের সময় বলেছেন, যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বলেছে, পূর্ব ইউক্রেনে সহিংসতা হ্রাস করার লক্ষ্যে তাদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো র সঙ্গে বৈঠকের পর টিলার্সান ওই মম্তব্য করেন। পূর্ব ইউক্রেনে সংঘাত অবসানে এবং অব্যাহত সংস্কার প্রচেষ্টায় সমর্থন দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের বিভিন্ন উপায় নিয়ে টিলার্সান ও পোরোশেঙ্কো আলোচনা করেন।
টিলার্সান মিনস্ক চুক্তির বিষয়ে উল্লেখ করে বলেন “ আমি এ বিষয়ে আস্থাবান যে যতক্ষন সকল পক্ষ এই সব লক্ষ্য অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, আমরা অগ্রগতি সাধন করতে পারব। মিনস্ক চুক্তির অধীনে মস্কো এবং কিয়েভ, ২০১৫ সালে অস্ত্র বিরতি চুক্তি সাক্ষর করে।