অ্যাকসেসিবিলিটি লিংক

দুবাই ও বাহরাইন সফর না করার পরামর্শ ইসরাইলের 

সম্ভব্য ইরানি হামলার ঝুঁকির কারণে, ইসরায়েল তাদের জনগণকে দুবাই ও বাহরাইন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেI তেহরানের কাছে গত শুক্রবার, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী, মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডের পর, ইরান ইসরাইলী লক্ষ্যবস্তুর ওপর হামলার হুমকি দেয়I পূর্ববর্তী আরো ৪জন বিজ্ঞানীর হত্যায় ইসরাইলের জড়িত থাকার কারণে, ইরান, ইসরাইলকেই এই হামলার জন্য দায়ী করেছেI

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হত্যার ব্যাপারে কোন মন্তব্য করেন নিI তবে সন্দেহের দানা বাঁধে, যখন ২০১৮ সালে ইরানের পরমাণু সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, নেতানিয়াহু বলেছিলেন " Remember that name " অর্থাৎ এই নামটি মনে রাখবেনI

ইসরায়েল, ইরানকে পরমাণু অস্ত্র উদ্ভাবনের জন্য দোষারোপ কোরে থাকে, যে অভিযোগ ইরান অস্বীকার করেছেI

This item is part of
XS
SM
MD
LG