অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস

পশ্চিমবঙ্গের ১৭ তম বিধানসভার নির্বাচনে ২১৬ টি আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের দায়িত্ব গ্রহণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বারবার পশ্চিমবঙ্গ সফরের পরেও তিন অঙ্ক ছুঁতে পারল না বিজেপি আর একেবারেই ধরাশায়ী সংযুক্ত মোর্চা। ইতিমধ্যেই বিপুল জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন মমতা বন্দোপাধ্যায়।

২১৬ টি আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস
please wait

No media source currently available

0:00 0:00:54 0:00
সরাসরি লিংক

বেসরকারি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দেশ বাঁচাতে ২১-এর নির্বাচন ছিল তার কাছে চ্যালেঞ্জ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করোনা ঝড়ও সামলে নেব"। বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন এবং কেন্দ্র দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি।

XS
SM
MD
LG