অ্যাকসেসিবিলিটি লিংক

বল্টনের অভিযোগ: ট্রাম্প নিজের লাভের জন্য বিশ্বের নেতাদের সম্পৃক্ত করেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের মতে ট্রাম্প তাঁর নিজের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য জাতীয় স্বার্থকে খর্ব করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে কথাবার্তা বলেছেন। গতকালের ওয়াল স্ট্রিট জার্নালের উপ-সম্পাদকীয়তে লেখা হয় যে ২০১৮ সালে বুয়েনের আয়ার্সে জি-টুয়েন্টি সম্মেলনের সময়ে ট্রাম্প শিকে বলেন যে চীন যেন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনে যাতে করে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্প খামার প্রধান রাজ্যগুলো থেকে ভোট পেতে পারেন। তিনি এর বিনিময়ে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের সুবিধা দেয়ার কথা বলেন। বল্টন লিখেছেন ২৯শে জুন ২০১৯ সালে জাপানের ওসাকায় জি-টুয়েন্টি সম্মেলনের সময়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক হচ্ছে বিশ্বের সব চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। বল্টন বিস্ময়কর ভাবে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি উল্লেখ করে শি কে এটা নিশ্চিত করতে বলেন যে তিনি যেন ঐ নির্বাচনে জয়লাভ করেন।

ট্রাম্প-শি কথাবার্তার এই বিবরণটি বল্টনের প্রকাশিতব্য ৫৯২ পাতার বই The Room Where it Happened : A White House Memoir ‘এ রয়েছে এবং ঐ বইয়ের কপি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট সংগ্রহ করেছে। বইটি আগামি সপ্তায় প্রকাশ হবার কথা তবে এ নিয়ে ক্রমশই আইনী লড়াই বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বল্টনের বই প্রকাশ বন্ধ করার জন্য গতরাতে এক জরুরি আদেশ জারি করে । এর আগের দিন বইয়ের প্রকাশনা বন্ধ করার জন্য তারা একটি মামলাও করে। প্রশাসনের যুক্তি হচ্ছে বল্টন সব কিছু প্রকাশ না করার ব্যাপারে তাঁর চুক্তি লংঘন করেছেন এবং এতে জাতীয় নিরাপ্ত্তার প্রতি ঝুঁকি রয়েছে।

তবে বিচার বিভাগের এই মামলা খারিজ করতে বল্টনের আইনজীবিরা একটি আবেদন জানিয়েছেন যেখানে তাঁরা বলেন যে বিচার বিভাগেএই মামলা যুক্তরাষ্ট্রের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা প্রথম সংশোধনীতে দেয়া বাক স্বাধীনতার উপর আক্রমণ। তারা বলেন প্রথম সংশোধীর উপর এর চেয়ে বড় ধরণের আক্রমণ ধারণা করা্ও যায় না যেখানে পুনঃনির্বাচিত হবার অভিযানে বাক স্বাধীনতাকে দমিয়ে দেয়ার প্রচেষ্টা রয়েছে । এ দিকে ফক্স নিউজ চ্যানেলকে বুধবার রাতে ট্রাম্প বলেন গোপন কিছু তথ্য প্রকাশ করে বল্টন আইন ভঙ্গ করেছেন। প্রেসিডেন্ট মঙ্গলবারও হোয়াইট হাউজের একটি অনুষ্ঠানে অনুরূপ মন্তব্য করেন এবং বইটিকে তাঁর কথায় অপরাধের দায় বলে বর্ণনা করেন। ট্রাম্প বলেন , “ আমার কাছে তা মারাত্মক অপরাধ। বল্টন জানেন তিনি গোপন তথ্য ফাঁস করছেন। আমার সঙ্গে যে কোন সংলাপ গোপনীয়তার মধ্যে পড়ে তবে তা আরও মারাত্মক হয়ে যায় যখন তিনি এ সব নিয়ে মিথ্যে বলেন”।

This item is part of
XS
SM
MD
LG