অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন অবৈধ অভিবাসীদের কোনও রকম বিচার প্রক্রিয়া ছাড়া তাৎক্ষনিক বের করে দেওয়া উচিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন যারা অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তাদের “কোন বিচারক বা আদালতের” আশ্রয় না দিয়ে সরাসরি বার করে দেওয়া উচিত।

বেশ কয়েকটি টুইট বার্তায় ট্রাম্প বলেছেন আমরা এই সব লোকদের আমাদের দেশে অনুপ্রবেশ করতে দিতে পারি না। তিনি দাবী করেন যারা এ দেশে বৈধ ভাবে এসেছেন এবং বহু বছর ধরে অপেক্ষা করছেন তাদের জন্য আমেরিকান অভিবাসন আইন অন্যায্য।

প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের জবাবে আমেরিকান Civil Liberties Union বলেছে ট্রাম্প যে ব্যবস্থা চান তা, যুক্তরাষ্ট্রের সংবিধানে যে সব সুরক্ষার ব্যবস্থা আছে, তার পরিপন্থী।

ওই সংগঠন থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাব দিচ্ছেন তা অবৈধ এবং অসাংবিধানিক। যে কোন কর্মকর্তা যিনি সংবিধান ও আইন সমর্থন করার শপথ নিয়েছেন তাকে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত।

যে সকল অভিবাসী মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকান দেশগুলো ও পৃথিবীর অন্যান্য স্থান থেকে পালিয়ে আসছে, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে তাদের জন্য আদালতে শুনানির সুযোগ দেওয়া হয়।

please wait

No media source currently available

0:00 0:06:19 0:00

This item is part of
XS
SM
MD
LG