নিজের নতুন আফগানিস্তান ও পাকিস্তান নীতি ঘোষণা করে আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উভয় সঙ্কটে ফেলেছেন ভারতকে। এখুনি আফগানিস্তান ছাড়ুক আমেরিকা, তা চায় নি ভারত নিজেরই নিরাপত্তার স্বার্থে। ট্রাম্প যে এখন সে দেশে থেকে লড়াই চালানোরই বার্তা দিয়েছেন, তাতে ভারত খুশি। কিন্তু ট্রাম্প এ-ও বলে দিলেন, আফগানিস্তানের আর্থিক উন্নয়নে নিজের ভূমিকা বাড়াক ভারত। তিনি চান, ভারত-মার্কিন স্ট্র্যাটেজিক সম্পর্ক ঘনিষ্ঠতর হোক। এতেই ভারতের অস্বস্তি। আবার, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্যেও ভারত খুশি।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।