অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সঙ্গে আমার কোন ব্যবসা নেই: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় একজন স্পেশাল প্রসিকিউটর তদন্ত করছেন এবং রাশিয়ার সঙ্গে আমার কোন ব্যবসা নেই, রাশিয়া থেকে আমার কোন আয় আসে না।

লম্বা সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ্যাটর্নী জেনারেল জেফ সেশনসের রাশিয়া বিষয়ক তদন্ত থেকে আসমায় বিস্ময় প্রকাশ করে বলেন আগে জানলে তিনি অন্য কাউকে ওই পদে আনতেন।

সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করা নিয়ে, ছেলে ট্রাম্প জুনিয়র, জামাই জারেড কুশনারের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিষয় নিয়েও। সাক্ষাৎকারের বেশিরভাগ প্রশ্ন রাশিয়া বিষয়ক ছিল। তবে প্রেসিডেন্ট বলেন আমেরিকা খুব ভালো চলছে।

আন্তর্জাতিক প্রসঙ্গে তিনি ইউক্রেন, উত্তর কোরিয়া ও সিরিয়ার বিষয় কোনো পদক্ষেপ না নেয়ায় ওবামার সমালোচনা করেন।

This item is part of
XS
SM
MD
LG