আমেরিকা থেকে বিখ্যাত যে হার্লে-ডেভিডসন মোটর সাইকেল আমদানি করা হয়, ভারতে তার ওপর ৫০% আমদানি শুল্ক চাপে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করিয়ে দেন, ভারত থেকে হাজার হাজার যে মোটর সাইকেল আমেরিকায় যায়, তার ওপর এক পয়সাও আমদানি শুল্ক দিতে হয় না। বা, ভারতীয় রফতানিকারীরা অনেক বেশি ব্যবসার সুযোগ পান। মার্কিন মোটর সাইকেল প্রতি বছর ভারতে হাজার পাঁচেক বিক্রি হয়। ট্রাম্প বলেছেন, দুই দেশের অভিন্ন আমদানি শুল্ক থাকা উচিত। সেটাই হবে ন্যায্য ব্যবস্থা। ভারত বলেছে, হার্লে-ডেভিডসন মোটর সাইকেল আমদানির ওপর ১০০% শুল্ক বসত, ক্রমে ক্রমে ৭৫% ও এখন ৫০% হয়েছে। সম্প্রতি মোদির `আমেরিকা ফার্স্ট` নীতির সমালোচনা করে মোদি বলেছিলেন, মুক্ত বাণিজ্যের প্রচারক আমেরিকার এই নীতি বদল মানায় না। ট্রাম্প এবার ভারতের অসম আমদানি শুল্কের কথা তুলে পাল্টা জবাব দিলেন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।