অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক :যুক্তরাষ্ট্র সিরিয়ায় কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়া বন্ধ করবে


APTOPIX Turkey Syria
APTOPIX Turkey Syria

তুরস্ক আজ বলেছে যে ওয়াশিংটন প্রশাসন সিরিয়ায় YPG কুর্দি বাহিনীকে অস্ত্র শস্ত্র দেওয়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে । এদিকে সিরিয়ায় আজ অষ্টম দিনের মতো তুরস্ক যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠির বিরুদ্ধে আক্রমণ অভিযান চালিয়ে যাচ্ছে ।

এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন । বিবৃতিতে বলা হয়েছে যে ম্যাকমাস্টার ঐ ফোনালাপে এটা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র YPG মিলিশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই খবরের সত্যতা জানানো হয়নি।

YPG কে যুক্তরাষ্ট্রের সশস্ত্র সমর্থন এবং তুরস্কের আক্রমণ অভিযান এ দুটি নেটোভুক্ত রাষ্ট্রের সম্পর্কে খানিকটা চিড় ধরিয়েছে।

XS
SM
MD
LG