অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেইনে সংঘর্ষ সত্বেও রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি

পূর্ব ইউক্রেইনে, ইউক্রেইনের সরকারী সেনা এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বিদ্যমান থাকা সত্বেও রাশিয়া ও ইউক্রেইন গ্যাস সরবরাহ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে মার্চ মাসের শেষ পর্যন্ত রাশিয়া গ্যাস সরবরাহ করবে। সোমবা্র সম্পাদিত ঐ চুক্তিতে দু’দেশই নিশ্চিত করেছে যে ইউক্রেইনের জন্য রাশিয়া প্রাকৃতিক গ্যাস পৌঁছানর বিষয়ে করণী সবকিছু তারা সম্পন্ন করবে।

এ মাসের শেষেই চুক্তিটির মেয়াদ শেষ হবে। এর আগে দু’পক্ষেই চুক্তি থেকে সড়ে দাঁড়ানোর হুমকী দেয় এবং যার ফলে ইউরোপীয়ান ইউনিয়ান ভুক্ত দেশে গ্যাস সরবরাহ বিপন্ন হত।

This item is part of
XS
SM
MD
LG