অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

বাংলাদেশের কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গাদের কাছে মিয়ানমার সেনাদের নিষ্ঠুর নিপীড়নের বর্ণনা শুনে হৃদয় ভেঙে গেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। আর রোহিঙ্গাদের করুণ অবস্থা দেখে নিজেকে রোহিঙ্গাদের অবস্থানে দাঁড় করিয়ে হতবাক হয়ে পড়েন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে এসে জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যের মুখোমুখী হয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। আর রোহিঙ্গা শিশুদের মাঝে নিজ সন্তান ও নাতিদের মুখচ্ছবি ভাসতে দেখেছেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের হত্যাযজ্ঞ থেকে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলে সোমবার এই অনুভূতির কথা জানান দুই বিশ্ব সংস্থার এই দুই প্রধান।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সন্তোষজনক নয় উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আরো জোরালো ভুমিকা পালন করতে হবে।

প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য শিক্ষা, চিকিৎসা, খাদ্যসহ সব ধরণের অধিকার রয়েছে। রোহিঙ্গাদেরও রয়েছে নিজেদের ভূমিতে অধিকার নিয়ে বসবাস করার। তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় রোহিঙ্গাদের জন্য অনুদানও ঘোষণা করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

রোহিঙ্গার সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই দ্বিধাবিভক্ত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সোমবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

please wait

No media source currently available

0:00 0:03:49 0:00
please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

This item is part of
XS
SM
MD
LG