অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহী দলকে প্রশিক্ষণের পরিবর্তে সাজ-সরঞ্জাম সরবরাহ করবে

ওবামা প্রশাসন সিরিয়ায় ইসলামিক ষ্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই-এর জন্য সিরিয়ার বিদ্রোহী সেনাদের প্রশিক্ষণের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। এর পরিবর্তে তারা যাচাই করে কেবলমাত্র বিদ্রোহী নেতা ও ইউনিটগুলোকে সাজসরঞ্জাম সরবরাহের একটি কৌশল গ্রহণ করবে।

পেন্টাগনের এক বিবৃতিতে বলেছে যে, “আমরা ঐসব দলের অগ্রগতির দিকে নজর রাখব এবং তাদেরকে আইসিসের বিরুদ্ধে লড়াইয়ে বিমান অভিযানে সহায়তা অব্যাহত রাখবে।"

এই বিবৃতিতে স্বীকার করা হয় যে ৫০ কোটি ডলারের মূল কর্মসূচী এখন চ্যালেঞ্জের মুখোমুখি। ঐ কর্মসূচীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সিরিয়ার বিদ্রোহী দলকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করা।

This item is part of
XS
SM
MD
LG