অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস আফগান প্রেসিডেন্ট ঘানির মধ্যে বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আজ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং শীর্ষ স্থানীয় আফগান কর্মকর্তাদের সংগে বৈঠক করেছেন। জিম ম্যাটিস প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সংগেও সাক্ষাত করেন।
ঐ বৈঠকে আফগান প্রেসিডেন্ট ঘানি বলেন, আফগান বাহিনী এবং নেটো বাহিনীর উপরে হামলা বন্ধ করাই হচ্ছে দেশের প্রধান দায়িত্ব।ঘানি যুক্তরাষ্ট্রের সম্প্রসারিত বিমান অভিযানের প্রশংসা করেন। অঘোষিত এক সফরেম্যাটীস শুক্রবারবাগরাম বিমান ঘাঁটিতে পৌঁছান।

আফগানিস্তানে চলমান সহিংসতা থাকা সত্ত্বেও ম্যাটিস এবং যুক্তরাষ্ট্রের শীষ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক কৌশলের উপরে জোর দেন এবং ২০১৭ সালের আগষ্ট মাসে সহিংসতা বন্ধে সাহায্যের কথা ঘোষণা করেন। এই নিয়ে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ম্যাটিস চতুর্থ বারের মত আফগানিস্তান সফর করছেন।

আফগানিস্তান যাওয়ার আগে তিনি নতুন দিল্লী সফর করেছেন। ভারত যে আফগানিস্তানকে অর্থনৈতিক এবং উন্নয়নমুলক কাজে সহায়তা দিচ্ছেতার প্রশংসা করেন।

This item is part of
XS
SM
MD
LG