অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধে লাভবান বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ থেকে বাংলাদেশের তৈরি পোশাক খাত লাভবান হতে পারে। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও চীন দু’দেশই বাংলাদেশ থেকে পোশাক আদদানির অর্ডার কিছুটা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা আলী আহমেদ টেক্সটাইল বিষয়ক বিশেষায়িত সংবাদ মাধ্যম জাস্ট স্টাইলসকে বলেছেন, চীনের গার্মেন্টের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করতে পারে এই আশঙ্কায় বিদেশী ক্রেতারা বাংলাদেশমুখী হচ্ছেন। এ বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ফলে বাংলাদেশ যেটুকু লাভবান হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের মুদ্রার পতন হওয়ায়। ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবুল কাসেম খান বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক হ্রাস করেছে। এটি বাংলাদেশের জন্য শুভ মুহূর্ত।

কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, চীন যেহেতু যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বন্ধ করেছে সেহেতু বাংলাদেশ কম মূল্যে তুলা কিনতে পারছে। চীনের এই সিদ্ধান্তের কারণে ইতিমধ্যেই তুলার দাম ১০ শতাংশ পড়ে গেছে। এ ছাড়া দক্ষ শ্রমিকের অভাব ও যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্ক আরোপের ফলে চীনে কিছু শিল্পের পণ্য উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। চীনা এসব শিল্প মালিকরা নতুন ঠিকানা খুঁজছেন। তারা বাংলাদেশেও বিনিয়োগ বাড়িয়েছেন। এদিক থেকেও বাংলাদেশ লাভবান হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00

This item is part of
XS
SM
MD
LG