অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ লক্ষ ছাড়িয়ে গেছে

বৃহস্পতিবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার বলেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ লক্ষ ছাড়িয়ে গেছে। কেন্দ্রটি জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ১১৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এক চিকিৎসক জানিয়েছেন তাঁর ধারনা যে সেপ্টেম্বরের মধ্যে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। হার্ভার্ড গ্লোবাল হেল্থ ইনস্টিটিউটের ডঃ আশিস ঝা বৃহস্পতিবার সিএনএনকে বলেন, মানুষ এই ভাইরাসের সঙ্গে বসবাস করতে ইচ্ছুক। কিন্তু এর মানে হচ্ছে প্রতিদিন ৮০০ থেকে ১০০০ আমেরিকান মারা যাবে। এই সপ্তাহে ২১টি রাজ্য তাদের সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লকডাউন শিথিল করার মধ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়।সর্বশেষ সংক্রমণের ফলে ক্যালিফোর্নিয়ার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জনপ্রিয় বার্ষিক কোচেলা সঙ্গীত এবং কলা উৎসব এবং অক্টোবরে নির্ধারিত স্টেজকোচ কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল বাতিল করতে বাধ্য হয়েছে। উভয় উৎসব মূলত এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মহামারী ছড়িয়ে পড়ার সাথে সাথে তা স্থগিত করা হয়। বিশেষজ্ঞরা এছাড়াও আশঙ্কা করছেন যে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ফলে দেশব্যাপী চলমান বিক্ষোভের কারণে সংক্রমণ আরও বৃদ্ধি পাবে।

This item is part of
XS
SM
MD
LG