অ্যাকসেসিবিলিটি লিংক

রুদ্ধদ্বার ইম্পিচম্যান্ট তদন্তে কয়েকজন আইন প্রণেতার জোরপূর্বক প্রবেশ

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন রুদ্ধদ্বার ইম্পিচম্যান্ট তদন্ত চলছিল তখন রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতাদের একটি দল প্রেসিডেন্টের সমর্থনে সেখানে জোর করে ঢুকে পরেন। সেকারণে তদন্ত ৫ঘণ্টা পিছিয়ে যায়। ট্রাম্প রিপাবলিকানদের প্রতি "অভিশংসনের বিরুদ্ধে কঠোর হতে এবং এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।"

ঐ আইন প্রণেতারা রুদ্ধদ্বার আইনি প্রক্রিয়া চলার সময় আক্রমণাত্মক ভংগিতে প্রবেশ করে এবং ২০২০র নির্বাচনে ট্রাম্পের প্রধান একজন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেন যিনি ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস কোম্পানীর সাবেক কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধ দূর্নীতি তদন্ত চালানোর ট্রাম্প যে ইউক্রেনের উপরে চাপ দেন সে বিষয়ে কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা প্রতিনিধি পরিষদে যে সাক্ষ্য দিয়েছিলেন সেই শুনানীর পান্ডুলিপি দাবী করেন।

This item is part of
XS
SM
MD
LG