অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান নৌবাহিনীর এক জাহাজ থেকে তিন বার হুশিয়ার করে বন্দুকের গুলি ছোড়া হয়।

FILE - A picture downloaded from the US Navy website shows the guided-missile destroyer USS Mahan (DDG 72) steaming in the Atlantic Ocean during a training exercise, July 18, 2007.
FILE - A picture downloaded from the US Navy website shows the guided-missile destroyer USS Mahan (DDG 72) steaming in the Atlantic Ocean during a training exercise, July 18, 2007.

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন যে হরমুজ প্রণালীর কাছে, ইরানী নৌযান লক্ষ্য করে আমেরিকান নৌবাহিনীর এক জাহাজ থেকে তিন বার হুশিয়ার করে বন্দুকের গুলি ছোড়া হয়।

রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর চারটি নৌযান অত্যন্ত দ্রুত গতিতে ইউএসএস মাহানের দিকে অগ্রসর হচ্ছিল যখন তে আমেরিকান নৌবাহিনীর রণ তরী থেকে গুলি ছোড়া হয়।

ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মাঝখানে হরমুজ প্রণালী অবস্থিত এবং সেখানেই ওই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা যারা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্স ও সিএনএন এর সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন ইরানী নৌযাগুলোকে বেতার মাধ্যমে ধীরে অগ্রসর হওয়ার কথা বলা হয় কিন্তু তারা তা করেনি।

This item is part of
XS
SM
MD
LG