অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই এত সহজে বন্ধ হওয়ার নয়

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের স্ব-ঘোষিত খিলাফতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট জয় ঘোষণা করার এক বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা স্বীকার করেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই এত সহজে বন্ধ হওয়ার নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জোটের ভার্চুয়াল বৈঠকে ৩১টি দেশ ও অংশীদারদের প্রতিনিধিদের কাছে এই মূল্যায়ন তুলে ধরেন। মিত্রদের প্রতি আত্মতুষ্ট না হওয়ার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, "আইসিসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আর এটা হবে সুদুর ভবিষ্যতের জন্য। ইরাক ও সিরিয়ার স্বাধীন এলাকায় স্থিতিশীলতা সহায়তা প্রদানের জন্য আইএসআইএস-এর নেটওয়ার্ক নির্মূলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।" জোট শরিকদের সাম্প্রতিক বৈঠকটি কার্যত করোনাভাইরাস মহামারি নিয়ে উদ্বেগের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরের তুলনায় আক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্মিলিত জোট ও স্বাধীন পর্যবেক্ষক দল।

This item is part of
XS
SM
MD
LG