জার্মানীর উর্দ্ধতন কর্মকর্তা এবং ইউরোপীয় ইউনিয়নের বিধায়কেরা বলছেন যে তারা খুব শিঘ্রীই ওয়াশিংটন সফর করবেন। যুক্তরাষ্ট্র তাদের মিত্রদেশের ওপরে গোয়েন্দাগিরী করেছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়টি আলোচনার জন্য।
জার্মানী শুক্রবার জানিয়েছে যে তাদের পররাষ্ট্র এবং অভ্যন্তরিণ গোয়েন্দা সংস্থার প্রধা্ন খুব শিঘ্রী হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সংগে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করবেন তবে সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। তারা বলছে যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা সংস্থা যে লক্ষ লক্ষ মানুষের টেলিফোন এবং ইন্টার নেটের তথ্যের ওপরে নজরদারী করছে তাতে সন্ত্রাস বিরোধী কার্যক্রম বাধা গ্রস্থ হবে।
ইউরোপী ইউনিয়নের বিধায়কেরা বলেন তারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সংগে সাক্ষাত করবেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ যে তারা জার্মান চ্যান্সেলর মের্কেলের সেলফোনে আড়ি পাতাসহ ইইউ-এর নাগরিক এবং নেতাদের বৈদ্যুতিন তথ্যের ওপরে যে ব্যাপক গুপ্তচর বৃত্তি চালিয়েছে সে বিষয়েই আলোচনা করবেন।