অ্যাকসেসিবিলিটি লিংক

ভোক্তাদের খরচ কমাতে রিজার্ভ তেল উত্তোলন করবে যুক্তরাষ্ট্রসহ ৫টি দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনোকোফিলিপস নামের একটি তেল শোধনাগার (ফাইল ছবি)।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনোকোফিলিপস নামের একটি তেল শোধনাগার (ফাইল ছবি)।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাঁচটি দেশ মঙ্গলবার বলেছে, তারা তাদের গ্রাহকদের ক্রমবর্ধমান খরচ কমাতে সমন্বিত প্রচেষ্টায় পেট্রোল এবং অন্যান্য জ্বালানী দ্রব্য পরিশোধনের জন্য তাদের কৌশলগত তেলের মজুদ থেকে উত্তোলন ও সরবরাহ করার পরিকল্পনা করছে।

বর্তমানে মেক্সিকো উপসাগরের উপকূলরেখা বরাবর চারটি লবণের গুহায় ৬২১ মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। হোয়াইট হাউজ বলেছে, আগামী মাস থেকে শুরু করে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র তার কৌশলগত ওই পেট্রোলিয়াম রিজার্ভ থেকে পরিশোধকদের কাছে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির জন্য উত্তোলন করবে।

তবে এতে করে ঠিক কী পরিমাণে ব্যয় হ্রাস করা সম্ভব হবে, এখুনি তা বলা যাচ্ছে না। কারণ অন্য পাঁচটি দেশ - চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এবং ব্রিটেন - তাদের মজুদ থেকে ঠিক কতটুকু তেল উত্তোলনের পরিকল্পনা করেছে, তা এখনো পরিষ্কার জানা যায়নি।

এছাড়াও, পেট্রোলিয়াম রপ্তানিকারক ১৩টি দেশের সংস্থা ওপেক এর নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী ছয়টি দেশ বিশ্ব বাজারে নতুন করে তেলের স্ফীতি নিয়ন্ত্রণ করতে, তাদের নিজস্ব উৎপাদন কমিয়ে আনতে পারে। বিশ্ববাজারে তেলের পরিমাণে এই ধরনের ভারসাম্য বজায় রাখতে, বর্তমান বৈশ্বিক মাপকাঠি অনুযায়ী অপরিশোধিত তেল ব্যারেল প্রতি প্রায় ৮০ ডলারের মধ্যে রাখা সম্ভব হবে।

This item is part of
XS
SM
MD
LG