অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ১ কোটি ৮০ লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এষ্টন কার্টার ভিয়েতনামের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ১ কোটি ৮০ লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ঐ অর্থে তারা আমেরিকার তৈরী উপকূল প্রতিরক্ষামূলক নজরদারী নৌযান কিনবে। দক্ষিণ চীন সাগরে যে বিশাল প্রকল্পের কাজ চলছে তিনি চীনের সেই স্থাপনা নির্মান কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

কার্টার কমিউনিষ্ট ঐ দেশেটির সংগে সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এখন সেখানে অবস্থান করছেন।

প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলে তিনি ১১দিন সফর করবেন। যেসব দেশ দক্ষিণ চীন সাগরে সীমানা দাবী করছে তাদেরকে এলাকা অধিকারের চেষ্টা বন্ধের আহ্বান জানান।

This item is part of
XS
SM
MD
LG