রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প, যিনি জনমত সমীক্ষায় ডেমোক্রাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টানের চাইতে অনেক পিছিয়ে আছেন, আ্ফ্রিকান আমেরিকান ও হিসপ্যানিকদের ভোট পাওয়ার জন্য নতুন এক উদ্দোগ নিয়েছেন।
ট্রাম্প, যিনি এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, শনিবার ভার্জিনিয়া রাজ্যে এক সমাবেশে বলেন যে তিনি উপলব্ধি করেন যে রিপাবলিকানদের আফ্রিকান আমেরিকান সমাজে আরও ভাল করতে হবে। তিনি বলেন তারা আরও ভাল করবে। ওই সমাবেশে উপস্থিত লোকজন ছিল প্রধানত স্বেতাঙ্গ।
ট্রাম্প, রিপাবলিকান দলের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন যে প্রথম রিপানলিকান প্রেসিডেন্ট এব্রাহাম লিংকান ১৮শোর মাঝামাঝি ক্রীতদাসদের মুক্তি দেন। তিনি বলেন “আমি চাই আমাদের দল আবারো আফ্রিকান আমেরিকান ভোটারদের দল হয়ে উঠুক।”
নির্বাচনের তিন মাসেরও কম সময় বাকি। রাজনৈতিক ওয়েব সাইট realclearpolitics.com এর তথ্য অনুযায়ী, জাতীয় জনমত সমীক্ষায়, দেখা যাচ্ছে ক্লিন্টান, ট্রাম্পের চাইতে ৫ দশমিক ৩ পয়েন্টে এগিয়ে আছেন।