অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিককে অপহরণের ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহভাজন ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি

ইরানি-আমেরিকান সাংবাদিক আলিনেজাদ মাসিহ তার অ্যাপার্টমেন্টের বাইরে পাহারারত একটি এফবিআই এর গাড়ি দেখাচ্ছেন।
ইরানি-আমেরিকান সাংবাদিক আলিনেজাদ মাসিহ তার অ্যাপার্টমেন্টের বাইরে পাহারারত একটি এফবিআই এর গাড়ি দেখাচ্ছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রক জানিয়েছে, একজন আমেরিকান সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে অপহরণের ব্যর্থ চক্রান্তের পেছনে চারজন ইরানি গোয়েন্দা কর্মীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

জুলাই মাসে যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ঐ চারজনকে তেহরানের সমালোচক নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিককে অপহরণের ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করে। এরপরই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রয়টার্স এর আগে নিশ্চিত করেছিল যে সেই নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক ইরানি-আমেরিকান সাংবাদিক মাসিহ আলিনেজাদ।

ইরান ষড়যন্ত্রের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

অর্থ মন্ত্রকের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণের প্রধান আন্দ্রেয়া গ্যাকি বলেন, "ইরানি সরকারের অপহরণের চক্রান্ত আরেকটি উদাহরণ যে তারা তাদের সমালোচকদের কণ্ঠ রোধ করার চেষ্টা অব্যাহত রাখতে চায় , তারা যেখানেই থাকুক না কেন। "বিদেশে ভিন্নমতাবলম্বীদের চিহ্নিত করা এই প্রমাণ করে যে ইরান সরকারের দমন করার ক্ষমতা সীমানার বাইরেও বিস্তৃত।"

নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে ঐ চারজনের যুক্তরাষ্ট্রে বা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সমস্ত সম্পত্তি আটকে রাখা এবং তাদের ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোনও লেনদেন নিষিদ্ধ করা। অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে অন্যান্য যারা আমেরিকান নয় তারা যদি ঐ চারজনের সঙ্গে কোন নির্দিষ্ট লেনদেন করে তাহলে তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

অর্থ মন্ত্রক জানিয়েছে যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ইরান ভিত্তিক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা আলিরেজা শাহভারোগী ফারাহানি এবং ইরানি গোয়েন্দা কর্মী মাহমুদ খাজেইন, কিয়া সাদেগী ও ওমিদ নুরি।

This item is part of
XS
SM
MD
LG