অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র : সিরিয়ায় শীর্ষ আই এস নেতা নিহত

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন কথিত ইসলামিক স্টেটের একজন নেতাকে সিরিয়ার রাক্কায় তাদের কথিত রাজধানীতে এ সপ্তায় এক বিমান আক্রমণে হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের বিবৃতিতে আজ বলা হয় যে সোমবার তাবকা বাঁধের কাছে বিমান আক্রমণে আবু জান্দাল আল কুয়েতিকে হত্যা করা হয় । এতে বলা হয় যে সে আই এস যুদ্ধ বিষয়ক কমিটির একজন সাবেক সদস্য।

ঐ বিবৃতিতে বলা হয় আবু জান্দাল আত্মঘাতী যানবাহন এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত ছিলো। আইসিলের সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনাকারীদের এবং যুদ্ধ বিষয়ক তাদের কাউন্সিল সদস্যদের সঙ্গে যোগসাজসে কারণে তাঁর মৃত্যু রাক্কাকে রক্ষা করার আইসিলের ক্ষমতা খর্ব করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস মঙ্গলবার জানিয়েছিল যে আল কুয়েতি যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট বিমান অভিযানের লক্ষ্য ছিল এবং আই এস সমর্থকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানায় যে সে নিহত হয়েছে ।

This item is part of
XS
SM
MD
LG