হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রবিবার বলেছেন যে বিদেশে থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর যে শুল্ক আরোপের কথা বলা হয়েছে, ওই তালিকা থেকে কোন দেশকে বাদ দেওয়ার কথা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চিন্তা করছেন না।
নাভারো সিএনএন টেলিভিশনকে বলেছেন শুল্কর খুঁটিনাটি ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের গোড়ার দিকে।
আমদানিকৃত ইস্পাতের উপরে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।