কর্মকর্তারা বলেছেন আমেরিকার দক্ষিণাঞ্চলের সাউথ ক্যারোলাইনা রাজ্যে রবিবার খুব ভোরে অ্যামট্র্যাক যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে এবং তাতে দুজন নিহত হয়, আহত হয় অন্তত ৭০জন।
কর্তৃপক্ষ বলেছে অ্যামট্র্যাক ট্রেনটি নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল যখন ট্রেনটি সাউথ ক্যারোলাইনাতে কলাম্বিয়ার কাছে অন্য ট্রেনে ধাক্কা লাগায় এবং লাইনচ্যুত হয়।
অ্যামট্র্যাক কর্মকর্তারা বলেছেন তাদের ট্রেনে ১৩৯ যাত্রী এবং ৮ সদস্যের ক্রু ছিলেন।