অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নারীসেনাদের সম্মুখ যুদ্ধে অবস্থান।

যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীতে এই প্রথম বারের মত মহিলা সেনারা স্থল যুদ্ধ অভিযানে অংশ নিতে পারবেন। এই নীতি প্রনয়নের মাধ্যমে মহিলা সেনাদের জন্য সৈন্য বাহিনীর প্রতিটি পদ উন্মুক্ত হল।

ইতোমধ্যেই ২২ জন মহিলা সেনা সদস্যের প্রশিক্ষণ প্রায় শেষের পর্যায়ে। এখন তারা বাড়তি বিশেষ কিছু প্রশিক্ষণ শেষ করবেন যাতে করে সশস্ত্র বাহিনী, নতুবা পদাতিকবর্গে যোগদান করতে পারেন। অতীতে, সম্মুখভাগ যুদ্ধে মহিলা সেনাদের অংশগ্রহনে নিষেধাজ্ঞা ছিল।

২০১৫ সালের ডিসেম্বরে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কাটার ঘোষনা দিয়েছিলেন যে, ২০১৬ সালের মধ্যেই সেনাবাহিনীর সব পদ মহিলাদের জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে যুদ্ধক্ষেত্রে, দেশের জনসংখ্যার একটি বড় অংশ মহিলাদের অংশগ্রহন অগ্রাহ্য করা যায় না।

This item is part of
XS
SM
MD
LG