পেন্টাগনের মুখপাত্র, জন কিরবি রবিবার জানান, প্রেসিডেন্ট বাইডেনের আদেশে যুক্তরাষ্ট্রের সেনারা দ্রুত দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে, যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বেগের সঙ্গে তালিবানদের আরো অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ প্রত্যক্ষ করছেI
ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে, জন কিরবি বলেন, "এই সময়েই আফগান সেনাদের হামলা জোরদার করতে এবং দেশকে রক্ষা করতে হবে, এটা দায়িত্ব গ্রহণের সেই মুহূর্ত"I
প্রায় দুদশক ধরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে তাদের রক্ষার্থে কোটি কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে, তবে প্রেসিডেন্ট বাইডেন ৩১শে আগস্টের মধ্যে এসব সেনা প্রত্যাহারের ঘোষণা দেবার পর, দেশটির নিয়ন্ত্রণ এখন বর্ধিতহারে অনিশ্চিত হয়ে পড়েছেI
তালিবানরা ইতিমধ্যেই দেশের ৮৫% তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছেI তবে মুখপাত্র কিরবি ফক্স নিউজের মূল্যায়ন যে ১ কোটি ৩০ লক্ষ আফগান, তালিবানদের নিয়ন্ত্রণে এবং ১ কোটি আফগান আফগান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেন নিI জন করবি বলেন, সেনা প্রত্যাহারের পর আমেরিকান কমান্ডাররা অন্যান্য দেশের ঘাঁটি থেকে আফগান সেনাদের পরামর্শ দেয়া অব্যাহত রাখবেনI
তালিবানদের অগ্রাভিযানের মাঝেই প্রেসিডেন্ট বাইডেন, দৃঢ়ভাবে সেনা প্রত্যাহার কে সমর্থন করেনI তিনি বলেন, "দেশ গড়তে আমরা সেখানে যাইনি, এটা আফগানদের দায়িত্ব ও কর্তব্য কি করে তারা দেশের ভবিষ্যৎকে গড়বে বা দেশ চালাবেI
(রয়টার্স)