আজ যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার হাই স্কুলে বন্দুক সহিংসতার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা ‘ওয়াক আউট’ কর্মসূচীতে অংশ নেয়। তাদের মূল লক্ষ্য আইনপ্রনেতাদের প্রতি জোর আবেদন জানানো যাতে অস্ত্র কেনার ওপর কঠোর আইন প্রয়োগে করা হয়। এছাড়াও তারা ১৭ মিনিট স্কুলের বাইরে গিয়ে নিরবে সহিংসতার যারা শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং নিজেদের অবস্থান তুলে ধরে। ‘ওয়াক আউট’ কর্মসূচীর খবর সংগ্রহে হোয়াইট হাউসের সামনে ছিলেন সহকর্মী আহসানুল হক এবং ভার্জিনিয়ার আর্লিংটন কমিউনিটি হাইস্কুলে ছিলেন সহকর্মী সানজানা ফিরোজ।