অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমন নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কেন্দ্রীয় আদালত

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি কেন্দ্রীয় আদালত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভ্রমন নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ বজায় রাখার পক্ষে ভোট দিয়েছে। ঐ নির্বাহী আদেশে ছয়টি মুসলিম প্রধান দেশ থেকে ভ্রমনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সানফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অফ আপীলস ট্রাম্পের অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার সর্বসম্মতিক্রমে রায় দেয় যে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রে বিদেশী সন্ত্রাসীদের প্রবেশে বাধা দিয়ে দেশকে রক্ষা করার জন্য মার্চ মাসে যে দুটি নির্বাহী আদেশ জারি করেন, তাতে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেন।

তিনজন বিচারকের প্যানেলটি বলেছে যে, ১৯৫২ সালের Immigration and Nationality Act প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার এবং দেশটিতে প্রবেশকারীদের নিয়ন্ত্রনে ব্যাপক ক্ষমতা প্রদান করে, কিন্তু অভিবাসনের বিষয়টি প্রেসিডেন্টের জন্যও একক ভাবে সিদ্ধান্ত নেয়ার মত কোন বিষয় নয়।

সোমবারের এই সিদ্ধান্ত ভার্জিনিয়া-ভিত্তিক চতুর্থ ইউএস সার্কিট কোর্ট অফ আপিলস কর্তৃক আগের রায়ের প্রতিধ্বনি, যা ২৫মে মেরিল্যান্ডের বিচারকের আদেশের অংশবিশেষ আটকিয়ে দেয়। কিন্তু দুটি আদালত খুব ভিন্ন যুক্তিতর্ক তুলে ধরে।

This item is part of
XS
SM
MD
LG