কায়রোর তাহরির চত্বরে আজ মিশরের প্রেসিডেন্ট হোসনে মুবারকের সমর্থক ও বিক্ষোভকারিদের মধ্যে সহিংসতা আরো বেড়েছে। বিক্ষোভকারিরা প্রেসিডেন্টেরে পদত্যাগের জন্যে আহ্বান জানাচ্ছে।
ঘটনাস্থান থেকে পাওয়া রিপোর্টে বলা হচ্ছে মিশরের সেনাবাহিনী সংঘর্ষ এড়াবার চেষ্টায় হুশিয়ারী গুলি ছুড়েছে, ফলে কয়েকজন পদপিষ্ট হয়ে রক্তাক্ত হয়েছেন।
মি মুবারকের বিরোধী ও সমর্থকেরা পরস্পরের দিকে পাথর ছোড়ে , তাদের মধ্যে হাতাহাতি হয় এবং মুগুর নিয়ে সংঘর্ষ হয়, ওদিকে উট ও ঘোড়ায় আরোহনকারিরা জনতার ওপর হামলা চালায়্
সংঘর্ষরত বিক্ষোভকারিদের আলাদা করার জন্যে সেনাবাহিনিীর গাড়ি চেস্টা করছে বলে দেখা গেছে।
সংঘর্ষের জন্যে সরকার বিরোধী বিক্ষোভকারিরা গোয়েন্দা পুলিশের ওপর দোষারোপ করছে। গনতন্ত্রপন্থি প্রবক্তা মোহামেদ আল বারাদেই বিবিসিকে আজ বলেছেন সরকার ভয়ভীতি দেখাবার পন্থা ব্যবহার করছে এবং এই সংঘর্ষ শেষ পর্যন্ত রক্তস্নানে পরিণত হতে পারে বলে তিনি আশংকা করছেন।
তবে রাষ্ট্রীয় টেলিভিশনে রিপোর্ট করা হচ্ছে যে সহিংসতায় সাধারণ পোষাক পরিহিত পুলিশ জড়িত একথা স্বরাষ্ট্র মন্ত্রনালয় অস্বীকার করছে।
মিশরের শক্তিশালী কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড সহ বিরোধী দলগুলো মি মুবারক ক্ষমতা ত্যাগ না করা পর্যন্ত সরকারের সংগে আলোচনা করতে অস্বীকার করেছে।
মি মোবারককে পদত্যাগে চাপ দেওয়ার জন্যে তারা শুক্রবার ব্যাপকভাবে বিক্ষোভের আহ্বান জানিয়েছে।
মংগলবার দিনের শেষ দিকে মি মোবারক ঘোষনা করেছিলেন যে তিনি সেপটেমবরে আবার নির্বাচনে দাড়াবেন না তবে তিনি তার মেয়াদকাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন বলে প্রতিজ্ঞা ব্যাক্ত করেছেন।