অ্যাকসেসিবিলিটি লিংক

প্রত্যক্ষদর্শিরা বলছেন সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ১৮ জনকে হত্যা করেছে


Members of the public stand in front of the burning Jomo Kenyatta International Airport, Nairobi, August 7, 2013.
Members of the public stand in front of the burning Jomo Kenyatta International Airport, Nairobi, August 7, 2013.

সিরিয়ার সেনাবাহিনী এবং ট্যাঙ্ক , বিক্ষোভের অন্যতম কেন্দ্রস্থল দারা শহরে প্রবেশ করেছে এবং এতে ১৮ জন নিহত হয়েছে। এই পদক্ষেপ সমালোচিত হয়েছে। সিরিয়ার দক্ষিনাঞ্চলে প্রত্যক্ষদর্শিরা বলছেন যে সেখানে ৫ সপ্তা ব্যাপী সরকার বিরোধী অভুত্থানের কারণে কর্তৃপক্ষের নতুন অভিযান শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা আজ বলেছেন যে তারা দারা শহরে একটি গাড়িতে মৃতদেহ দেখতে পান যে গাড়ির ওপর নিরাপত্তা বাহিনী আক্রমণ চালায়। মানবাধিকার গোষ্ঠিগুলি যে সব ভিডিও ছবি বিতরণ করে তাতে ট্যাঙ্ক এবং বহু সৈন্য সেখানে প্রবেশ করে।

অধিকার গোষ্ঠিগুলো জানিয়েছে যে দামেস্ক এর নিকটবর্তী দৌমায় নিরাপত্তা বাহিনী বন্দুকের গুলি চালিয়েছে।

অধিকার গোষ্ঠিগুলি রাজধানী দামেস্ক এর শহরতলি দোমায় ও বন্দুকের গুলি ছোড়ার কথা জানান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লায় দাবি করেন যে সিরিয়া যেন তার সামরিক অভিযান হ্রাস করে এবং বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি তদন্ত করে দেখে।

XS
SM
MD
LG