বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, সংবাদমাধ্যমের সব সদস্যের নিরাপত্তা এবং কাজের স্বাধীনতা নিশ্চিত করবো আমরা। গতিশীল গনতন্ত্রের জন্য একটি অবাধ এবং স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরী। কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হলেও, পুরো বিশ্বে সংবাদকর্মীরা এখনো নির্যাতিত হচ্ছেন, সহিংস হামলার শিকার হচ্ছেন, এমনকি তাদের মেরেও ফেলা হচ্ছে। কিন্তু এর কোন বিচার হচ্ছেনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে প্রতিটি স্তরে উন্নত মুক্ত গণমাধ্যম অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সম্মান জানাই তাদের যারা এই পেশায় নিবেদিত এমনকি যারা জীবন দিয়েছেন সাংবাদিকতার মাধ্যমে গনতন্ত্র অব্যাহত রাখার জন্য।