অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ ১২ জন নিহত

Saudi Aramco Attack
Saudi Aramco Attack

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি পরিচালিত বিমান আক্রমণে অন্তত ১২ জন অসামরিক লোক নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং সাহায্য কর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। তারা আরও বলেন, ফেজ আতান এলাকার দক্ষিণাঞ্চলে রাতের থেকে যে হামলা শুরু হয় তা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত। বোমা হামলায় অন্তত দুটি ভবন ধ্বংস হয়েছে এবং ঐ ধ্বংস স্তূপের নীচে অনেকেই চাপা পরেছে। ত্রাণ কর্মীরা এখনও্সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং ধ্বংস স্তূপের নীচে থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। সন্ধান কর্মীরা মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন।

সপ্তাহব্যাপী সৌদি পরিচালিত বিমান আক্রমণে অন্তত ৪০ জন অসামরিক জনগণ প্রাণ হারিয়েছেন।

XS
SM
MD
LG